ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ৩:৩৩:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল

সৌদি নারীরা সীমান্তরক্ষী বাহিনীতে যোগ দিতে পারবেন 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৬ পিএম, ২৫ মার্চ ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

সৌদি আরবের নারীরা এখন থেকে সীমান্তরক্ষী বাহিনীতে যোগ দিতে পারবেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় নারীদের সিমান্তরক্ষী বাহিনীতে রোগ দেওয়ার নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করেছে। খবর আরব নিউজের।

মন্ত্রণালয়ের সাধারণ বিভাগ জানায়, বর্ডার গার্ড বা সীমান্তরক্ষীতে আবেদন শনিবার (২৬ মার্চ) থেকে শুরু হবে। যা চলবে বৃহস্পতিবার (৩১ মার্চ) পর্যন্ত।

জানা গেছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সৌদির প্রতিরক্ষামন্ত্রণালয় নারী-পুরুষ উভয়ের জন্য সশস্ত্র বাহিনীতে যোগ দেওয়ার সুযোগ তৈরি করে।

এর আগে নারীদের ট্রেন চালক হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করে সৌদি সরকার।

সূত্র : আরব নিউজ